আপডেট: January 12, 2023
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- মৃধা বাড়ির নিজাম মৃধার মেয়ে তাবাচ্ছুমা ও মাসুদ মৃধার মেয়ে মরিয়ম। প্রতিবেশীরা বেলা ১ টার দিকে বাড়ির পাশের পুকুরে মরিয়মের মরদেহ ভাসতে দেখে। এরপর পুকুর থেকে প্রতিবেশীরা দুই চাচাতো বোন তাবাচ্ছুমা ও মরিয়মের মৃতদেহ উদ্ধার করে। চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য বিবেকানন্দ দেবনাথ বলেন, দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

