শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

পুকুরে পাওয়া গেল ১০ কেজি রুপালি ইলিশ

আপডেট: March 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে পুকুরে ১০ কেজি রুপালি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন আধা কেজির উপরে। বুধবার (২৭ মার্চ) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের বিশাল পুকুর ৪০ পরিবার ব্যবহার করে। পুকুর লিজ নিয়েছেন স্থানীয় আবদুল মান্নান। পুকুরে তিনি সাত দিন ধরে সেচ দিয়ে পানি কমান। বুধবার (২৭ মার্চ) জেলেরা জাল ফেলেন পুকুরে। এ সময় অন্যান্য মাছের সঙ্গে রুপালি ইলিশগুলো ধরা পড়ে। পরে মাছগুলো ওজন করা হলে প্রায় ১০ কেজি হয়। বিগত বছরেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।স্থানীয় বাসিন্দারা বলেন, ২০২২ সালে এই পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। পরে আবারও পাওয়া গেছে। এ বছর ১০ কেজি ইলিশ পাওয়া গেল। পুকুরে অনেকগুলো ইলিশ মাছ পাওয়া যাওয়ায় সেগুলো দেখতে মানুষ ভিড় করে।

পুকুরের লিজ গ্রহীতা আবদুল মান্নান বলেন, মাছগুলোর প্রতিটির ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। মেঘনা নদীর জোয়ার আসলে পুকুরে পানি ঢুকে যায়।নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের চারপাশ মেঘনা নদী। প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আসলে নিঝুমদ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লা পুকুরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিঝুমদ্বীপ নিম্নাঞ্চল। তাই সহজে জোয়ারে প্লাবিত হয়। ঝড় ও জলোচ্ছ্বাসের সময় জোয়ারের পানি প্রবেশের সময় ইলিশগুলো পুকুরে ঢুকে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network