শিরোনাম
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল

পোশাক শ্রমিকরাও ঈদে বাড়ি যেতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: July 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: পোশাক কারখানার শ্রমিকরাও ঈদুল আজহার ছুটিতে কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। একই সঙ্গে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তাদের কোরবানির ঈদের ছুটিও তিন দিন থাকছে বলে স্বরাষ্ট্রমন্তী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আসন্ন ঈদের ছুটি তিন দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছুটিকালীন তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইতিমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network