১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রকাশ পাচ্ছে মাহি-আদিলের ‘কৃষ্ণকলি’

আপডেট: মে ১৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ 

আজ বৃহস্পতিবার (১৮ মে) একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে একক নাটক ‘কৃষ্ণকলি’। নাটকটি ইস্রাফিল বাবুর রচনায় আর পরিচালনায় শাহ মোহাম্মদ রাকিব। ‘কৃষ্ণকলি’ নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আফরিন মাহি ও আজহারুল আদিল।

নাটকের গল্পে দেখা যাবে – মামুনের এখন প্রতিদিনকার কাজ হলো নিজের জন্য পাত্রী খুজে বের করা। ঘরের দেয়াল জুড়ে নায়িকা কারিনা ক্যাটরিনার বড় বড় সব ছবি ঝুলানো, তার কি আর যেনতেন পাত্রী হলে চলে। তার কালো বা শ্যামলা মেয়ে কোনভাবেই চলবে না, সে বিয়ে করবে এলাকার সবচে ফর্সা সুন্দরী মেয়ে বাবা মা অনেক পাত্রীর ছবি দেখিয়ে ত্যক্ত বিরক্ত। নিজের এলাকা এবং আত্মীয়স্বজনের মধ্যে সব মেয়ে দেখা শেষ।বাবা মা হাল ছেড়ে দিলে মামুন নিজেই নিজের পাত্রী খুজার দায়িত্ত নিয়ে নিয়েছে।

নিজের পাত্রী খুজতে এলাকার বন্ধুদের নিয়ে গোলটেবিল মিটিং বসায়। আলোচনা শেষে সিদ্ধান্ত নেয় আগামী এক সপ্তাহের মধ্যে মেয়ে খুঁজে বের করবে। নিজের গ্রাম এবং আশে পাশের দুই তিন গ্রামে চিরুনী অভিযান চলবে। অলি গলি, মহিলা কলেজের সামনে চলে পাত্রী খুজার কাজ। পাত্রী মিলছে না কারও চোখ পছন্দ হলে মুখ পছন্দ না কারও মুখ পছন্দ হলে গায়ের রঙ পছন্দ হয় না। গ্রামে এই নিয়ে নানান ঘটনা ঘটতে থাকে।

অভিনেত্রী সাদিয়া আফরিন মাহি বলেন, কৃষ্ণকলি’ নাটকটি আমার খুব পছন্দের একটি কাজ। আমরা খুব যত্ন সহকারে কাজটি করেছি।আশা করছি বাংলা নাটক প্রিয় দর্শকদের নাটকটি ভাল লাগবে।

অভিনেতা আজহারুল আদিল বলেন, নাটকটি একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরী। মাহির সাথে আমার প্রথম কাজ ভালো লেগেছে কাজটি করে। দর্শকদের ভালো লাগবে বলে আমার একান্ত বিশ্বাস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network