শিরোনাম
হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ

প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে পলি

আপডেট: March 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

আবারও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়িকা পলি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদ কলি-নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে আছি। অনেকগুলো সিনেমা করেছি। সিনিয়র শিল্পী হিসেবে দারুণ অভিজ্ঞতা আছে। তাছাড়া ফিল্ম ক্লাব নির্বাচনে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছি। বিগত অভিজ্ঞতা এ নির্বাচনে কাজে লাগানো যাবে।

গত নির্বাচন থেকে বেশ চর্চায় শিল্পী সমিতি। এই অস্থির সময়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? উত্তরে পলি বলেন, যে কোনো নির্বাচনে তর্ক-বিতর্ক থাকবেই। আলোচনা না হলে জমে না। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। আশা রাখছি, এবার সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। যেহেতু আমি সদস্য পদে নির্বাচন করছি জয়ী হলে নির্বাচিত কমিটির সঙ্গে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব।

এর আগে পলি দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে অংশ নিয়ে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।

আপডেট নিউজ/এ আল মামুন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network