শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

প্রথম আলো ও ইত্তেফাকের আরো ৭ সাংবাদিক করোনায় আক্রান্ত

আপডেট: May 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জাতীয় দৈনিক প্রথম আলোর একজন ও দৈনিক ইত্তেফাকের ছয় সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার ওই সংবাদকর্মীদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। প্রথম আলো ও ইত্তেফাকের সিনিয়র দুই সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম আলোর এক কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সবাই নিজ নিজ বাসা থেকে কাজ করছেন। ফলে বিশেষ ব্যবস্থায় বের হচ্ছে পত্রিকাটি। তবে ওই সাংবাদিক এরইমধ্যে সেরে উঠেছেন।

নতুন ৬ জনসহ দৈনিক ইত্তেফাকে এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২-তে পৌঁছেছে। তারা সবাই ঢাকার হেড অফিসে বসতেন। এখন কয়েকজন ছাড়া সবাই বাড়ি থেকে অফিস করছেন।

সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যেই ১৪ জন সংবাদকর্মী সেরে উঠেছেন। আর একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজন সংবাদকর্মী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network