শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেট: April 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃকরোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী পাঠানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।সেখানে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্ট বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।

“এ সময় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী পাঠানোয় প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্ট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”

টেলিফোনে এই আলোচনায় দুই নেতা উভয় দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

একশ মেট্রিক টন খাদ্য সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ গত ১৫ এপ্রিল মালদ্বীপের উদ্দেশে রওনা হয়।৪০ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন আলু, ১০ মেট্রিক টন মিষ্টি আলু, ১০ মেট্রিক টন মশুর ডাল, ৫ মেট্রিক টন ডিম এবং ৫ মেট্রিক টন সবজি ছিল এসব ত্রাণ সামগ্রীর মধ্যে।

এছাড়া বাংলাদেশে থাকা মালদ্বীপের ৭১ জন নাগরিককে মঙ্গলবার তাদের দেশে পৌঁছে দিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা চার লাখের কিছু বেশি, এর মধ্যে বিদেশি অভিবাসীর সংখ্যাই প্রায় দুই লাখের মত।বেসরকারি হিসাবে, সেখানে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি আছেন, যাদের একটি অংশের বৈধ কাগজপত্র নেই। এদের অধিকাংশই কাজ করছেন নির্মাণ শ্রমিক হিসাবে বা সেবা খাতে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network