শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার জন্মদিনে কেক ও ফুলের শুভেচ্ছা তারেক রহমানের

আপডেট: June 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান, ছবি: সংগৃহীত

আপডেট নিউজ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৮ জুন) বিএনপির পক্ষে থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘জন্মদিনের কেক ও ফুলের তোড়া’ প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ পৌঁছে দেন।প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন বলে জানানো হয়।প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network