প্রেমের টানে পাকিস্তানি যুবক বাংলাদেশে

আপডেট: December 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশি তরুণী তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্কের টানে পাকিস্তানি নাগরিক খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছুটে এসেছেন।তাহমিনা মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়ন উত্তর পাড়ার আলী হোসেনের মেয়ে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায়ী শাখার তৃতীয় বর্ষের ছাত্রী। পাকিস্তানি যুবক আলিম উদ্দিন দেশটির লাহোর সিটির বাসিন্দা। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

জানা যায়, ৮ মাস ধরে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানি যুবক আলিম উদ্দিনের সঙ্গে তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের টানে গত ১১ ডিসেম্বর আলিম উদ্দিন পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে বেলছড়িতে আসেন। এরপর উভয়ের সম্মতিতে তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন ওই নাগরিক মেয়ের বাবার বাড়িতে অবস্থান করছেন।

তরুণীর বাবা আবুল হোসেন বলেন, ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে তাদের কোর্ট ম্যারেজ হয়। ২২ ডিসেম্বর বেলছড়ি নিজ গ্রামে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়। আমার মেয়ে তার স্বামীর সঙ্গে পাকিস্তানে চলে যাবেন মর্মে পাসপোর্ট ও ভিসার কাজ চলমান রয়েছে। ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবেন। দোয়া করি তারা যেন সুখী হয়।পাকিস্তানি যুবক আলিম উদ্দিন বলেন, গত ৮ মাস ধরে আমাদের প্রেমের সম্পর্ক। আমার পরিবার আমাদের সম্পর্কের বিষয়ে অবগত আছেন। তাদের সম্মতিতে বিয়ে করেছি। আমি অল্প কিছু বাংলা বলতে ও বুঝতে পারি তাহমিনা আমাকে তা শিখিয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, পাকিস্তানি নাগরিক প্রেমজনিত কারণে মাটিরাঙ্গায় এসেছেন। তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেজন্য আমরা তার ওপর নজর রাখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network