১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক অবরুদ্ধ

আপডেট: মার্চ ২৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

হেলথ ডেস্ক: প্রণোদনার টাকার দাবিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছে করোনা ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও বয়েরা।
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কক্ষে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির নার্স, ওয়ার্ড বয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
করোনার সময় ঘোষিত ভাতা না পাওয়ার কথা জানিয়ে স্বাধীনতা নার্সেস পরিষদের (সানাপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শাখার সভাপতি জান্নাতুল ফেরদাউস বিথি মেডিভয়েসকে বলেন, ‘করোনার সময়ে সরকার আমাদের ডেইলি ভাতা দিয়েছে। টাকা দেওয়ার বিষয়ে পরিচালক কমিটি গঠন করে দিয়েছেন। এরপরও সেই টাকা পাইনি। সরকারের পক্ষ থেকে এক কোটি ৬০ লাখ টাকা এসেছে। পরে পরিচালকের অবহেলার কারণে সেই টাকার মধ্যে এক কোটি টাকা ফেরত চলে যায়। এ বিষয়টি আমরা জানতে পেরে আজ সকালে পরিচালকের কক্ষে অবস্থান নিই।’
তিনি আরও জানান, ‘করোনার সময়ে যখন সন্তান তার মায়ের কাছে আসেনি, তখন আমরা পরিবার-পরিজনকে রেখে করোনা রোগীদের সেবা প্রদান করেছি। স্বাস্থ্য বিভাগের নার্সরা যে সেবা প্রদান করেছে, তা অন্য কোনো বিভাগই করেনি।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান মেডিভয়েসকে জানান, গত বছরের জুলাই মাসে প্রথমে এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। পরে সংশোধনী বাজেটে বরাদ্দ কমে গেছে। বর্তমানে ৬০ লাখ টাকা রয়েছে।
তিনি জানান, এখন যে টাকা আছে, তা আগামী ১০ দিনের মধ্যে দেওয়া হবে। পরে আরও অর্থ সংশ্লিষ্ট দপ্তরে চাওয়া হবে। সেই টাকা বরাদ্দ পেলে, পরবর্তীতে দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network