আপডেট: September 9, 2022
পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত দুই মাদককারবারি » আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। আটককৃতরা হলো, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. হারুন মণ্ডল (৩০) এবং একই গ্রামের মো. রওশন আলীর ছেলে মো. বজলুর রহমান ওরফে পুটকে (৫২)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের নেতৃত্বে এসআই সিদ্ধার্থ মণ্ডল, এএসআই মো. সাইদুজ্জামান এবং এএসআই মো. মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৯ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় জীবননগর থানাধীন ইসলামপুর মোড়স্থ নিউ অটো ফার্নিচারের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে একটি ইজিবাইকের ভিতর থেকে অভিনব কায়দায় সাজানো অবস্থায় ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক দুই মাদককারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

