শিরোনাম
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি

ফেসবুকে ‘অপপ্রচার’র বিরুদ্ধে হাজারীগন্জ ইউপি চেয়ারম্যান সেলিম’র সাধারণ ডায়রি

আপডেট: July 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
এম লোকমান হোসেন,  নিজস্ব প্রতিবেদক : অবশেষে  বিডি চরফ্যাশন (BD Charfassion) নামক একটি ফেসবুক আইডির বিরুদ্ধে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় সাধারন ডায়েরি করেছেনহাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ সেলিম হাওলাদার।  গতকাল বুধবার ১৫ জুলাই তিনি এই সাধারণ ডায়েরি করেন।  যার নং -৪৭৫।
উল্লেখ্য, ( BD Charfassion) নামক একটি ফেসবুক আইডি থেকে গত ১৫ জুলাই দুপুর ১ টায় হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয়  চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার মূলক পোস্ট দেয়া হয়েছে। পাঠকদের জন্য ওই পোস্টটি তুলে ধরা হল ” দুনীতির শীর্ষে হাজারীগন্জ ইউনিয়নের  সেলিম চেয়ারম্যান, ভোলা চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানাধীন হাজারীগন্জ ইউনিয়নের সরকারি জেলে কার্ড করে দেওয়ার কথা বলে স্হানীয়দের ১০০০/১৫০০০ টাকা করে নিয়াছে। উক্ত টাকা কালেকশন করান তার একান্ত কাছের লোক দিয়ে, যুবদলের সহ সভাপতি তার ভায়রায় বড় ভাই আঃ রহিম দুলাল দালাল, কাজী কামাল, জাফর, হেলাল, মাকসুদ, মোশারফ, বশির ম্যানেজার, জাফরসহ ১২/১৪ জন ১৫/১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়াছে স্হায়ীয় গরিব দুখিঃ অসহায় মানুষের থেকে সরকারি জেলে কার্ড করে  দেওয়ার কথা বলে।
পোস্টে আরও বলা হয়, চেয়ারম্যান টাকা ছাড়া জেলে কার্ডতো দুরের কথা, এান ও পাওয়া যায়না।”
এদিকে ভূয়া ফেসবুক আইডির বিরুদ্ধে  সাধারণ ডায়েরি করা হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার এই প্রতিবেদককে বলেন, আমাকে জড়িয়ে যে পোস্ট করা হয়েছে, তা আদ্যৌও সত্য নয়। মিথ্যা, বানোয়াট ও ষড়যন্তমূলক অপপ্রচার মাএ। আমি ওই পোস্টের  বিরুদ্ধে ইতোমধ্যে সাধারণ ডায়েরি করেছি। তথ্য প্রযুক্তি আইনে মামলা করবো।  তিনি আর ও বলেন, আমার বড় ভাইয়ের মৃত্যুর পর সাবেক উপমন্তী সংসদ সদস্য আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব আমাকে হাজারীগন্জ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। ২বার সভাপতি এবং পাশাপাশি চেয়ারম্যান পদে মনোয়ন দিয়েছেন। মন্তী মহোদয়ের নির্দেশে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।
একটি মহলের কাছে  আমার ইতিবাচক কার্যক্রম ভালো লাগছেনা। তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network