শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট: October 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নুপুর মন্ডল (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌর শহরের নাইয়াপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুপুর মন্ডল কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গলায় ফাঁস দেয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নুপুরের আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network