১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বউ সাজতে পার্লারে অপু বিশ্বাস

আপডেট: অক্টোবর ৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ 

চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে অসংখ্যবার নববধূ রূপে সেজেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তা ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে এমন রূপে ধরা দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় ফের বধূবেশে ফ্রেমবন্দি হলেন এই অভিনেত্রী।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর আফতাব নগরে আলিফ’স মেকআপ স্টুডিওতে বউ সেজেছেন এই নায়িকা। পার্লারটির ফটোশুটে অংশ নিতেই অপু বধূ সাজেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আলিফ।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন অপু বিশ্বাস।

এ বিষয়ে গৌতম সাহা বলেন, ‘এ পর্যন্ত অপুর অনেকগুলো ফটোশুট করেছি।ব্রাইডাল লুকে ওকে বেশি ভালো লাগে। অপুকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। আমার চয়েজ ও সহজেই বুঝে যায়। ভালো হয়েছে আলিফ’স মেকআপ স্টুডিওর ফটোশুটটি।

অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘লাল শাড়ি’ গত ঈদে মুক্তি পায়। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যায় গৌতম সাহাকে।অপুর পরবর্তী সিনেমা ‘ছায়া বৃক্ষ’। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। চলতি বছরে মুক্তির পরিকল্পনা করছেন বলে জানান এর নির্মাতা।

এ আল মামুন/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network