শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ কর্মীর মৃতদেহ উদ্ধার

আপডেট: February 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার ধুনটে মুন্নি আকতার (২৫) নামের এক মহিলা অওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ধুনট সদরের টাওয়ারপট্টি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

মুন্নি আকতার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের মেয়ে। সে মহিলা আওয়ামী লীগের একজন কর্মী ছিল।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, মুন্নি আকতার ডিভোর্সের পর ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এরপর গত এক বছর আগে বাক্ষ্মণবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। তার স্বামী বিদেশ যাওয়ার পর গত ৪ মাস আগে মুন্নি আকতার ধুনট সদরের টাওয়ারপট্টি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মেয়ের সঙ্গে বসবাস করে আসছিল।
গত সোমবার বিকেলে প্রতিবেশিরা জানালা দিয়ে মুন্নির মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মুন্নির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান জানান, মুন্নির কোন পদবী না থাকলেও সে মহিলা আওয়ামী লীগের একজন কর্মী ছিল।ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network