শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরিশালে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন

আপডেট: March 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য কর্মসূচি পালন শুরু করেছে সরকারের বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে আজ (১৭ মার্চ) বুধবার সকাল ৯টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলােদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করে দিবসটি তাৎপর্যসহকারে পালনের। অস্থায়ীভাবে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।এর মধ্যে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অপরদিকে সকাল ৯টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বান্দ রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরালে পুস্পস্থাবক অর্পন করা হয়েছে।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, এবং জেলার পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।এছাড়া সকাল দশটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর দলীয় কার্যলয় সংলগ্ম জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের অস্থায়ী ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (সাবেক) সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ।

এর পরে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, জাহাঙ্গীর হোসাইন ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এরপরই দলীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সকলেই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।অন্যদিকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে জাতীর পিতা বঙ্গবন্ধুর স্থায়ী ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান প্রেসক্লাব সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network