বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা

আপডেট: December 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না : দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেস্ম¦র বাঙ্গালী জাতি পরাধিনতার শিকল ভেঙ্গে বিশে^র বুকে জায়গা করে নেয় লাল-সবুজের পতাকা। স্বকীয় সত্তায় প্রকাশ হয় প্রকৃতিক সৌন্দর্য্য ও লীলাভুমির ভু-খন্ড বাংলাদেশ নামের রাষ্ট্র। এই দিনটিতে বিজয় উদযাপনে মেতে উঠে পুরো জাতি। জাতির শেষ্ট্র সন্তানদের শ্রদ্ধা জানাতে বরিশালের উজিরপুর উপজেলা চত্তরে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সব শ্রেনী পেশার মানুষের উপচে পড়া ভীর।

সকাল ৯টায় প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাচ্চু সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শীমা রানী শীল এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনীতা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জামাল হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সকল অংগসংগঠনে নেতৃবৃন্দু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস বেপারী, সকল পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দু, উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী, উপজেলা জাকের পার্টি, জাসদ, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন সহ প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ার সকল সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষ।

পরে একটি র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর নির্বাচনী ক্যাম্পে গিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ করে।

এর আগে উপজেলা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, মডেল থানা প্রশাসন। এসময় জাতীয় শ্রেষ্ট্র সন্তানদের কুচকাওয়াজের মাধ্যমে সম্মান প্রর্দশন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network