গাজীপুরে সাফারি পার্কের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট: March 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উদ্ধার করা হয় মরদেহটি।

নিহতের পরনে সাদা চেক শার্ট ও ব্রাউন রঙের প্যান্ট রয়েছে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আমজাদ বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এসআই আমজাদ আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network