শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১১

আপডেট: April 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজের ১১ জন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১১ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।

ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার ঘটনার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়া লাইটারেজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কী কারণে জাহাজাটি ডুবে গেছে সেটি প্রাথমিক জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম ঢাকা পোস্টকে বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। জাহাজটিতে থাকা লোকজনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী চেষ্টা চালাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network