শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আপডেট: October 31, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গতকালের পর আজ ফের মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাতক চালকের বিচারের দাবিতে মিছিলও বের করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী আওলাদ হোসেন বলেন, কালক্ষেপণ হলেও ঘাতক চালককে গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পুনরায় সড়ক অবরোধে নেমেছি আমরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত বাসটির চালক ও মালিকপক্ষকে আইনের আওতায় আনা হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন একটু ধৈর্য ধারণ করে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা গণমাধ্যমকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স এরইমধ্যে দোষীদের গ্রেপ্তারে কাজ করছে। শিগগিরই আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network