শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরগুনায় ১২২ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট: November 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় ১২২ কেজি হরিণের মাংসসহ ইঞ্জিন চালিত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ । তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরের ক্রোক এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।

পুলিশ জানায়, সুন্দরবনে থেকে হরিণ শিকার করে বরগুনা পাথরঘাটা হয়ে বরগুনা শহরের দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা আসছে বলে খবর আসে। পরে আজ দুপুর ১২ টার দিকে ক্রোক এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ও মাংস ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই নৌকা থেকে মাংস জব্দ করা হয়।

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস বরগুনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কবির নামে এক হরিণ শিকারিকে আসামি করে মামলা করা হয়েছে।বন বিভাগের বরগুনা রেঞ্জের অফিসার মতিয়ার রহমান জানান, জব্দকৃত হরিণের মাংস নষ্ট করে মাটি চাপা দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network