শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরগুনায় বড়শিতে ধরা পড়লো ১৩ কেজি গজাল মাছ

আপডেট: November 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় এক শিকারীর বড়শিতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় ১৩ কেজি ওজনের একটি গজাল মাছ। সদরের চেয়ারম্যান বাজার এলাকার খাল থেকে গতকাল বৃহস্পতিবার মাছটি ধরেন কামাল হোসেন নামে এক চাকুরিজীবী। অবসর সময় বড়শিতে মাছ শিকার করা তার নেশা। কামাল হোসেনের বাড়ী বরগুনা শহরের মহাসড়ক এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে বরগুনা বুড়িরচর ইউনিয়নের সোনাখালী এলাকায় যান। সকাল থেকে বড়শিতে কোন মাছ না পাওয়ায় সন্ধ্যার পর ওই এলাকার চেয়ারম্যান বাজারে একটি খালে ছিপ ফেলেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তার বড়শিতে ১৩ কেজি ওজনের বড় সাইজের একটি গজাল মাছ ধরা পড়ে।

কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার চেয়ারম্যান বাজারে গিয়ে বড়শি ফেলি। রাত সাড়ে ১২টার দিকে বড়শিতে গজাল মাছটি ধরা পড়ে। এ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়।  বরগুনা মাছের বাজারের মৎস্য বিক্রেতারা বলেন, গ্রামাঞ্চলে একসময় গজাল মাছ পাওয়া যেত সচারচর। শীত মৌসুমে এই মাছ খেতে খুব সুস্বাদু।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network