বরগুনায় হাঙরের বাচ্চাসহ ৮ জেলে আটক

আপডেট: January 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় ৮০টি হাঙরের বাচ্চাসহ ৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিষখালী নদীর নিশানবাড়িয়া এলাকা তাদের আটক করা হয়।পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা আটক প্রত্যেক জেলের ৫ হাজার টাকা জরিমানা করেন।

কোস্টগার্ডের দক্ষিণজোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার ফাহিম শাহরিয়ার জানান, নিয়মিত অভিযানের সময় একটি ট্রলার দেখে সন্দেহ হলে তল্লাশি চালায় কোস্টগার্ড। পরে সেখান থেকে ৮০টি হাঙর উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে হাঙরগুলো অবমুক্ত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network