শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বরিশালকে ৮ উইকেটে হারালো ঢাকা মেট্রো

আপডেট: March 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

সহজ জয় দিয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে যাত্রা শুরু করলো ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে দলটি।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হয় বরিশাল বিভাগ। এতে ঢাকা মেট্রোকে মাত্র ৩৭ রানের টার্গেট দিতে পারে তারা। ২ উইকেট হারিয়েই জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো।

১৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছিলো বরিশাল। ৩ উইকেট হাতে নিয়ে মাত্র ৫ রানে এগিয়েছিলো তারা। তাই তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছিলো ঢাকা মেট্রো।

আজ বাকী ৩ উইকেটে মাত্র ৩১ রান যোগ করতে সমর্থ হয় বরিশাল। ২০৮ রানে অলআউট হয় তারা। এই ইনিংসে ওপেনার মঈনুল ইসলাম ৬৩, সালমান হোসেন ৪৪ ও সৈকত আলি ২৫ রান করেন। বল হাতে ঢাকা মেট্রোর আবু হায়দার ৩টি, শহিদুল ইসলাম-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।মাত্র ৩৭ রান টার্গেট স্পর্শ করতে ৭১ বল ও ২ উইকেট হারাতে হয় ঢাকা মেট্রোকে। ওপেনার আমিনুল ইসলাম ইমন ১০ ও শামসুর রহমান ৪ রান করে ফিরেন। জাহিদুজ্জামান ১৫ ও অধিনায়ক মার্শাল আইয়ুব ১ রানে অপরাজিত ছিলেন। বরিশালের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম ২টি উইকেট নেন।প্রথম ইনিংসে বরিশাল ২৪১ ও ঢাকা মেট্রো ৪১৩ রান করেছিলো। ঢাকা মেট্রোর পক্ষে অধিনায়ক মার্শাল ১১২ ও পেসার শহিদুল ১০৬ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন শহিদুল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network