শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরিশালের কৃতি সন্তান বিখ্যাত কবিরাজ হোসেন মোল্লা আর নেই

আপডেট: April 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালসহ গোটা দক্ষিন অঞ্চলের অতি সুপরিচিত সমাজসেবক বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান, স্বর্নপদক প্রাপ্ত কবিরাজ হোসেন মোল্লা আজ ভোর ৬.৪০ মিনিটে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাইহি রাজেউন।

শিকারপুর, দোয়ারিকা, মাওয়া, আরিচা, লেবু খালী, বেকুটিয়া ফেরিঘাট সহ দেশের বিভিন্ন অঞ্চলে তার বহুল উৎপাদিত হোসেন মোল্লার দাঁতের মাজন, ব্যাথার বাম, ডায়াবেটি এর জন্য ছাল বাকল সহ প্রায় অর্ধশতাধিক ঔষধ ও পণ্য বিক্রি করা হতো।

তিনি উজিরপুর বাবুগঞ্জের অনেক গরীব, অসহায়, শারীরিক বিকলাঙ্গ ব্যক্তিদের ভরনপোষণের লক্ষ্যে তাদের দ্বারা বিভিন্ন পরিবহন, ফেরিঘাট ও বাসটার্মিনাল গুলোতে প্রচারণা ও ঔষধ বিক্রি করাতেন।

অনেক গরীব শ্রমিক তার নির্মিত হোসেন মোল্লা ইউনানি ও কবিরাজি কারখানায় কাজ করছেন।চিকিৎসার উন্নয়নে তিনি প্রায়ই বলতেন,”মৃত্যুর পরেও যদি মানুষের উপকার করা যায় কবর না, দিয়ে মোরে পাঠিয়ে দিও চিকিৎসা মহা বিদ্যালয়।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন গোটা দক্ষিণাঞ্চলের মানুষ ।মহান আল্লাহ এই গরীবের বন্ধু, সমাজসেবক ও কবিরাজ হোসেন মোল্লাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network