শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বরিশালের চার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

আপডেট: March 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল বিভাগের বানারীপাড়া, মুলাদী, নলছিটি ও কলাপাড়া পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

এসময় স্থানীয় সরকার বরিশাল বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল বিভাগীয় পরিচালক সোহরাব হোসেনসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে নলছিটি, বানারীপাড়া, মুলাদী ও কলাপাড়াসহ মোট চারজন মেয়র, ১২ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৩৫ জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহণ করেন। তবে বানারীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর জেল হাজতে থাকায় শপথ গ্রহণে তিনি অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network