১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

আপডেট: মার্চ ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহারের টাকা পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মচারী।বুধবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক তুলে দেন সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় প্রশাসক বলেন, এই শহর যাদের শ্রমের মাধ্যমে এত সুন্দর হয়ে ওঠে তারা হলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মী। আর এই স্বল্প আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।

প্রশাসক শিরীন আরও বলেন, ‘দাবি দাওয়া থাকতেই পারে, বিগত দিনে দেখেছি আপনারা দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রেখেছেন, কিন্তু মনে রাখবেন এমন কাজ করবো না যাতে নিজের ঘর অপরিষ্কার হয়, নিজের ঘরের পরিচ্ছন্নতা নষ্ট হয়। দাবি আদায় বিভিন্নভাবে করা যায়। যে পেশা আপনার আয়ের উৎস, সেই পেশাকে জিম্মি করে দাবি আদায় করতে চাইলে সেটা হবে সবার জন্যই কষ্টকর।’

এ সময় তিনি উসকানিমূলক পরামর্শের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সব ধরনের দাবির সঙ্গে আমরা থাকব। আর সেজন্য অবশ্যই সময় দিতে হবে।’বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network