শিরোনাম
চরফ্যাশনে পুকুরে ডুবে শিক্ষার্থী’র মর্মান্তিক মৃত্যু দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার উজিরপুরে ৩০ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বরিশালের মুলাদিতে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

আপডেট: April 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল: বরিশালের মুলাদিতে ইমরান (২৫) নামে এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দেড় বছর আগে কাতার থেকে দেশে ফেরেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুলাদি উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্বজনরা জানান, খাওয়া-দাওয়া শেষে রাত ১১টার দিকে ইমরান ঘুমাতে তার কক্ষে যায়। কিছুক্ষণের মধ্যে তার মোবাইলে কল আসে এবং তিনি কথা বলতে বলতে ঘর থেকে বাইরে বের হন।

এরপর দীর্ঘক্ষণ তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা মোবাইলে কল দেয়। এসময় তার মোবাইলে রিং হলেও তা কেউ রিসিভ করেনি, পাশাপাশি আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ফসলি ক্ষেতের পাশে ইমরানের গলাকাটা মরদেহ দেখে স্বজনদের খবর দেন। পাশাপাশি থানা পুলিশকে বিষয়টি জানান।বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. নাঈমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিষয়টি খতিয়ে দেখছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network