আপডেট: মার্চ ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টার বরিশাল:: বরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপস্যুল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বিকালে নগরীর রূপাতলী কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানীর জন্য কাঠের গুড়ি স্তূপ করে রাখা ছিলো। অসাবধানতা বশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কাঠের গুড়ি হওয়ায় পুরোপুরি নিভে যেতে সময় লাগবে।
তিনি আরও বলেন, কি কারণে আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানানো সম্ভব নয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

