শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

বরিশালে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি’র আঞ্চলিক পর্বের উদ্বোধন

আপডেট: December 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর বরিশাল আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ হোসেন সরদার জানান, গত নভেম্বরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর জেলা পর্যায়ের খেলা উদ্বোধন হয়। প্রতিটি জেলায় মহিলা ও পুরুষ দুটি করে দল প্রতিযোগীতার আঞ্চলিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বরিশাল বিভাগের ৬ জেলা এবং মাদারীপুর ও বাগেরহাটসহ মোট ৮টি জেলার মহিলা ও পুরুষের ১৬টি দলের অংশগ্রহণে বুধবার প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়। লীগ পর্যায়ের শীর্ষ দুটি করে (মহিলা ও পুরুষ) ৪টি দল আঞ্চলিক পর্যায়ের ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী মহিলা ও পুরুষ চ্যাস্পিয়ন এবং রানারআপ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সরদার। এই খেলায় যোগ্য সব শ্রেণিপেশার খেলোয়াররা অংশগ্রহণ করতে পারছে বলে তিনি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network