শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরিশালে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

আপডেট: March 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী, রাজনৈতিক দ্বন্ধে লাশ হয়েছে জামাল মাঝি। পুলিশের ধারনা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝি (৫৫) এর লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার ধুলখোলা ইউনিয়নে দীর্ঘদিন আওয়ামী লীগের দুটি গ্রুপ জামাল উদ্দিন ঢালী ও কালাম বেপারী মাছঘাট দখল, নদীতে জাহাজে চাঁদা তোলাসহ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ লেগেই থাকতো ।
গত শুক্রবার জামাল উদ্দিন ঢালী গ্রুপের একজনকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। তার পাল্টা প্রতিশোধে হিসেবে কালাম বেপারীর সহযোগী জামাল মাঝি হত্যার শিকার হয়েছে বলে দাবী পরিবারের।

নিহত জামাল মাঝির স্ত্রী আখিনুর বলেন, গত শুক্রবার মারামারির পর থেকে স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত ২টার দিকে ফোন দিলে স্বামী জানায় তিনি ভালো আছেন। সকাল ৮টার দিকে খবর আসে সয়াবিন ক্ষেতে জামাল মাঝিকে কুপিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

হিজলা থানার ওসি মো. জুবাইর বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার গলায় এবং বুকে একাধিক কোপের আঘাত রয়েছে। তদন্তে করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network