বরিশালে এসেছে ৩ লাখ করোনা টিকা
বরিশাল বিভাগে এসে পৌঁছেছে প্রথম পর্যায়ের ৩ লাখ করোনার টিকা। শুক্রবার সকালে ঢাকা থেকে আসা টিকার এ চালান গ্রহণ করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, আশা করা যায়- বরিশাল বিভাগে ৭-৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা যাবে। ১৫ ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা বণ্টন করা হবে। প্রথম পর্যায়ে বরিশাল জেলায় ১ লাখ ৬৮ হাজার, পটুয়াখালীতে ৪৮ হাজার, ঝালকাঠিতে ১২ হাজার, পিরোজপুরে ৩৬ হাজার, ভোলায় ৬০ হাজার এবং বরগুনায় ২৪ হাজার টিকা এসেছে। জানা গেছে, ভ্যাকসিন কর্মসূচিতে ৮৮৮ জনের মধ্যে ১৩২ জন থাকবেন ভ্যাকসিনেটর। স্বেচ্ছাসবেক থাকবেন ৭৫৬ জন। প্রথম চালানে ৩৩ কার্টনে ৩...