আপডেট: April 7, 2021
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১ ও আইসোলেশন ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ছাড়পত্র পেয়েছেন মাত্র ২ জন।
জানা গেছে, বর্তমানে শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৯৩ জন। বুধবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ১৪৬ ও আইসোলেশন ওয়ার্ডে ৩৬১ জনসহ মোট ৫০৭ জন মৃত্যুবরণ করেছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১১ জন ব্যক্তি

