শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এনিয়ে বরিশালে করোনায় ২৪৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হলেন ১৩ হাজার ৬৩২ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর দুমকী উপজেলা হাসপাতালে চল্লিশোর্ধ্ব একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১৪৫ জন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস মুঠোফোনে জানান, নতুন করে ১২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৩২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশালে নতুন আক্রান্ত হয়েছেন ৪৯ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৮ জন এবং ঝালকাঠিতে ১২ জন।বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হন। যাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৮ জন আক্রান্ত আছেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network