আপডেট: May 21, 2021
বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও গণধর্ষণসহ ১৭ মামলার আসামি আবুল কালামকে গাঁজাসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল সদর উপজেলার লামছড়ি আয়রন ব্রিজ এলাকা থেকে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে কাউনিয়া থানা পুলিশ সদর উপজেলার লামছড়ি এলাকার আয়রন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালান। অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল কালাম ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ। অভিযানে অংশ নেন- থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন, ওসি (তদন্ত) ছগির হোসেন, এসআই মেহেদি, এএসআই সাইফুল-১, জসিম, হালিমসহ একটি দল।কাউনিয়া থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন বলেন, কাউনিয়া থানা এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

