শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে গুমের শিকার ব্যক্তিদের মুক্তি চেয়ে ছাত্রদলের মানববন্ধন

আপডেট: December 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সরকারি বিএম কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর, রায়হান উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের পাশাপাশি যে নাগরিকেরা গুমের শিকার হয়েছে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারে ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নতুবা ফের ছাত্রদল রাজপথে আন্দোলনে নামার কথা বলেন।ব্রজমোহন কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network