শিরোনাম
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল

বরিশালে ছেলে ২ দিন কথা না বলায় মায়ের আত্মহত্যা

আপডেট: March 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে ছেলের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন এক নারী।রোববার সন্ধ্যায় নগরীর পলাশপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুমা বেগম (৪৫)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের পলাশপুর ৮ নম্বর গলির দিনমজুর নাসির খাঁর স্ত্রী।  জানা গছে, কিস্তির টাকা নিয়ে ঝগড়ার জেরে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন ছেলে। এতে আক্ষেপে আত্মহত্যা করেন রুমা। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাতে ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি যুগান্তরকে বলেন, অভাবের সংসার চালাতে একটি সমিতি থেকে টাকা ঋণ নেন রুমা বেগম। ঋণের টাকার কিস্তি পরিশোধ নিয়ে দুদিন আগে ছেলের সঙ্গে ঝগড়া হয় তার। এ নিয়ে ছেলে তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমা।

তিন সন্তানের জননী রুমা কোন ছেলের সঙ্গে অভিমান করে আতত্মহত্যা করেছেন তার নাম জানাতে পারেনি কাউন্সিলর। তবে পুলিশ তদন্ত করলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন রনি।কাউনিয়া থানার ওসি আজিমুল করিম যুগান্তরকে বলেন, মারা যাওয়া নারীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। এ কারণে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network