শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে জব্দকৃত জাটকা নিয়ে লঙ্কাকাণ্ড

আপডেট: November 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক,:বরিশালে একশ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১২টার পরে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রাস্তার মুখে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

তবে পুলিশের অভিযানের বিষয়ে কিছুই জানে না মৎস্য অধিদফতর জানিয়ে বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান তালুকদার বলেন, মৎস্য অধিদফতরকে না জানিয়ে অভিযান চালানো কিংবা মাছ বিতরণের সিদ্ধান্ত নিতে পারে না নৌ-পুলিশ।

এদিকে মাছ নিতে আসা মানুষদের ওপর নৌ-পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে। তবে পুলিশ তা অস্বীকার করেছেন।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত এসআই নূরুল আমীন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের ভোলার রাস্তার মুখে অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর থেকে জব্দকৃত মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ার বাসিন্দা হাসান সিকদার (২৮) ও গলাচিপা উপজেলার বাসিন্দা নান্নু মৃধাকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network