শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

বরিশালে জমি দখল ঠেকাতে পুলিশে অভিযোগ করায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৩

আপডেট: October 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

বাবুগঞ্জ প্রতিনিধি\ বরিশালের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সারশি গ্রামে জমি দখল করে গাছ রোপন করায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করায় প্রতিপক্ষের হামলায় নাড়ীসহ তিনজন আহতের ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত লতিফ হাওলাদারের স্ত্রী হিরন নেসা(৫০)কে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত লতিফ হাওলাদার(৭০) ও ছেলে মিজানুর রহমান(৩০) স্থানিয়ভাবে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় সারশি গ্রামের অভিযোগকারি লতিফ হাওলাদারের বাড়িতে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিপক্ষ একই বাড়ির আরব আলী হাওলাদারের পূত্র মান্নান ,মতলেব ,মন্টু ও তাদের ছেলে নুরে আলম, সাইদুল ঘটনার দিন সন্ধ্যায় লাঠিসোঠা নিয়ে এলোপাথারি হামলা করে এ আহতের ঘটনা ঘটনায়। উল্লেখ্য ও বাড়ির উপর লতিফ হাওলাদারের ১১শতক জমি দখল নেয়ার জন্য হামলাকারিরা গাছ রোপন করে। ওই জমি দখল মুক্ত করার লক্ষে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা। লিখিত অভিযোগ দায়ের করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অসহায় পরিবারটির উপরে হামলা করে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network