বরিশালে ট্রলির ধাক্কায় মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ নিহত ২
আপডেট: April 7, 2021
ফেইসবুক শেয়ার করুন
বরিশালে ট্রলির ধাক্কায় মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ নিহত ২
আপডেট:
Photo Card
Preview
বরিশালে ট্রলির ধাক্কায় মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক ::বরিশালে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ দুইজন নিহত হয়েছেন।আজ বুধবার বেলা সোয়া ১২টায় সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে চন্দ্রমোহন বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপরিনটেনডেন্ট আব্দুল জলিল (৫৫) ও তাকে বহনকারী ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আলাউদ্দিন (২১)।বরিশাল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মো. অলিউল্লাহ জানান, সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল ও আরেক সহকারী শিক্ষক মো. হেলালউদ্দিন ভাড়াচালিত মোটরসাইকেলে মাদ্রাসা থেকে পাশের ইউনিয়ন চাঁদপুরার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী যানটি বরিশাল-বাউফল রুটের নির্মাণাধীন নতুন সড়ক অতিক্রমের সময় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সুপরিনটেনডেন্ট মাওলানা আব্দুল জলিল নিহত হন। তিনি আরও জানান, গুরুতর আহত শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও মোটরসাইকেল চালক আলাউদ্দিনকে উদ্ধার করে বরিশাল নগরী থেকে অ্যাম্বুলেন্সের আসার অপেক্ষা করছিলেন তারা। তবে অ্যাম্বুলেন্স পৌছানোর আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক ::বরিশালে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ দুইজন নিহত হয়েছেন।আজ বুধবার বেলা সোয়া ১২টায় সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে চন্দ্রমোহন বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপরিনটেনডেন্ট আব্দুল জলিল (৫৫) ও তাকে বহনকারী ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আলাউদ্দিন (২১)।বরিশাল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মো. অলিউল্লাহ জানান, সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল ও আরেক সহকারী শিক্ষক মো. হেলালউদ্দিন ভাড়াচালিত মোটরসাইকেলে মাদ্রাসা থেকে পাশের ইউনিয়ন চাঁদপুরার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী যানটি বরিশাল-বাউফল রুটের নির্মাণাধীন নতুন সড়ক অতিক্রমের সময় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সুপরিনটেনডেন্ট মাওলানা আব্দুল জলিল নিহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও মোটরসাইকেল চালক আলাউদ্দিনকে উদ্ধার করে বরিশাল নগরী থেকে অ্যাম্বুলেন্সের আসার অপেক্ষা করছিলেন তারা। তবে অ্যাম্বুলেন্স পৌছানোর আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।