শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট: December 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের মুলাদীতে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলমখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মুলাদী থানার ওসি জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন এনজিও আশার ব্যবস্থাপক ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক একই এলাকার মো. তাজুল মাস্টারের ছেলে কামাল হোসেন।

ওসি জহিরুল জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে হুমায়ুন কবির বরিশালের উদ্দেশে রওনা দেন। মুলাদীর কলমখার মোড় এলাকায় পৌঁছালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়ে যান। তবে টমটমটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।স্থানীয়রা জানান, অবৈধ যান টমটমের কোনো হেডলাইট ছিল না। বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেল চালক টমটমটিকে দেখতে পারায় এ দুর্ঘটনা ঘটেছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network