শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বরিশালে তিন দিনে ১২ ইটভাটার কার্যক্রম বন্ধ, জরিমানা আদায় সাত লাখ টাকা

আপডেট: November 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::  বরিশাল সদর উপজেলার চারটি অবৈধ ভাটা থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চারটি ইটভাটার কিলন ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করে ফেলা হয়েছে প্রচুর কাঁচা ইট।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, বন্দর থানা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেছে।

জরিমানা দেওয়া চারটি অবৈধ ইটভাটা হলো- সদর উপজেলার কর্নকাঠি এলাকার মেসার্স টাটা ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকস, তালুকদার হাট এলাকার মেসার্স দোলা ব্রিকস এবং চরকাজিরহাট এলাকার মেসার্স আরএইচবি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, গত তিন দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলার ১২ অবৈধ ইটভাটার কিলন ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। সাতটি ভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে সাত লাখ টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network