শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরিশালে দোল উৎসবে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস

আপডেট: March 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল এই প্রথম বড় পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয়েছে। দোল উৎসব উপলক্ষ্যে তরুণ-তরুণীরা রং খেলায় মেতে উঠে। প্রায় ১৫০০ নারী-পুরুষ রেজিস্ট্রেশন করে অংশ নেয় এই দল উৎসবে।

নগরীর শংকর মঠ পূজা উদযাপন কমিটির আয়োজনে আজ সোমবার সকাল ১০ টা থেকে দোল উৎসবের রং খেলা শুরু হয়। দোল উৎসবে অংশ নিতে পেরে খুশি তরুণ-তরুণীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশ নেয় এই দোল উৎসবে। এতে শত শত তরুণ-তরুণী রং খেলায় মেতে ওঠেন।

বরিশাল শংকর মঠ পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক তন্ময় তপু বলেন, মন্দিরের মাঠের দুই ভাগে নারী ও পুরুষের জন্য আলাদাভাবে দোল উৎসব উপভোগ করার জন্য ব্যবস্থা করা হয়। দোল উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেয় কমিটি। কমিটির দাবি দেশের সবচাইতে বড় দোল উৎসব এবার বরিশালে হয়েছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network