শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে নোঙর করা লঞ্চে আগুন

আপডেট: March 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা একটি লঞ্চে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী ‘এমভি সায়মুন-১’ নামের লঞ্চে আগুন লাগে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে লঞ্চের ইঞ্জিন ব্যতীত সব পুড়ে গেছে। তবে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’’

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network