১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বরিশালে পুলিশের লাঠিচার্জে বিএনপির কর্মসূচি পণ্ড, আটক ৮

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে পুলিশের লাঠিচার্জে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে এর পাশাপাশি চলছে তল্লাশি।ঘটনার সময় নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুদবার সকালে লিফলেট বিতরণ শুরু করে। তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ধাওয়া করে পুলিশ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, রিয়াজ হোসেন, সুজন আকন, সাইফুল ইসলাম, আল আমিন, হৃয়দ হোসেন তামিমকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বলেন, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সড়ক আটকে দিয়ে কর্মসূচি শুরু করে বিএনপি। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হলে তারা পুলিশের কাজে বাঁধা দেয়। এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network