আপডেট: November 21, 2020
শনিবার দুপুরে বরিশাল মহানগরীর কাশিপুরে সরকারি ছাগল উন্নয়ন খামার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্ভাবনাময় বরিশালে একটি চিড়িয়াখানা নির্মাণের পাশাপাশি মহিষ গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে বরিশালে বড় বড় খামার প্রতিষ্ঠা পাবে।
শ.ম. রেজাউল করিম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে সরকার। সরকারের নানা যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই কমেছে।
তিনি আরো বলেন, দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে গ্রামের মানুষকে সুদ মুক্ত ঋণ দিয়ে বেকারত্ব দূর করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বরিশালের ডিসি এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (গ্রড-১) ডা. আব্দুল মালেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) অমিতাভ সরকার, বরিশাল আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্প পরিচালক মো. শরিফুল হক, ডা. শেখ আজিজুর রহমান প্রমুখ।
পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্ল্যাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারি ও পাঁঠা পালনকারীদের উপকরণ বিতরণ করেন।

