শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বরিশালে ফেসবুক লাইভে কিশোরের আত্মহত্যা

আপডেট: May 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে ফেসবুক লাইভে এসে মো. আকাশ (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার বিকাল ৪টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ার হাওলাদার সড়কের বাসায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের সুমনের ভাড়া বাড়িতে সৎ বাবা রিকশাচালক কাওছার ও কহিনুর বেগমের সঙ্গে থাকত আকাশ। সোমবার বাড়িতে একা থাকার সুযোগে ফেসবুক লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।

বিকাল সাড়ে ৪টার দিকে আকাশের মা ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। এ সময় ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। সৎ বাবা কাওসার ও মা অ্যাম্বুলেন্সযোগে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network