শিরোনাম

বরিশালে বই পেয়ে খুশি প্রতিবন্ধীরা

আপডেট: January 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বাবা-মা প্রথমেই বুঝতে পেরেছিল সন্তান বুদ্ধিপ্রতিবন্ধী। তাই তাকে ভর্তি করা হয়নি কোনো বিদ্যালয়ে। বাসায় বসেই দেয়া হয়েছে হাতেখড়ি।

কেবল তন্ময়ই নয়, রোববার ভাটিখানা সাহাপাড়া এলাকার অটিজম স্কুলের ১৩২ জন শিক্ষার্থী পেয়েছে বিনামূল্যের বই। রোববার সকালে তাদের হাতে বই তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অরুণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক একেএম আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা ও আবু তালহা রিমন।

অটিজম স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০১৮ সালে ভাটিখানা এলাকার সাহাপাড়া অটিজম স্কুল প্রতিষ্ঠা করা হয়। এখন তার বিদ্যালয় মোট ১৩২ জন শিক্ষার্থী রয়েছে। তাদের সবাই প্রতিবন্ধী। এদের মধ্যে কেউ বুদ্ধি প্রতিবন্ধী কেউ শারীরিক প্রতিবন্ধী। সব শিক্ষার্থীর হাতেই বিনামূল্যের বই তুলে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network