শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট: December 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া জানান, সোমবার দিবাগত রাতে মৈস্তারকান্দি গ্রামের শাহিন মাঝির বাড়িতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সম্রাট শাহিন মাঝির কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার শাহিন ওই গ্রামের সিরাজ মাঝির ছেলে। একই অভিযানে ওই গ্রামের সুবল মন্ডলের ছেলে সুভাষ মন্ডলকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network