শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ড্রোন ও মাদকসহ আটক ২

আপডেট: December 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানটি শুক্রবার ভোরে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও দিলীপ পান্ডেকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বরিশালটাইমসকে জানান, অভিযানের পর এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে আসামীদের বরিশাল আদালতে পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network